রংপুরে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক

রংপুরে চোর ঠেকাতে বিদ্যুতায়িত করে রাখা ছাদের গ্রিলে বিদ্যুৎস্পর্শে শিশুসহ একই পরিবারে ৩ জনের মৃত্যু হয়েছে। দুপুরে নগরীর চারতলা মোড়ের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, তাজমহল বেগম, তার মেয়ে তানিয়া ও নাতনী তাজমিয়া। প্রতক্ষ্যদর্শীরা জানায়, দুপুরে তাজমহল বেগম ছাদে কাপড় শুকাতে গেলে তারের সাথে বিদ্যুতাড়িত হন। এসময় তাকে বাঁচাতে গিয়ে মেয়ে তানিয়া ও তার সাত শিশু তাজমিয়া বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেলে নেয়া হলে ৩ জনই মারা যান।

এ ঘটনায় বাড়ির মালিক সৈয়দ আলীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানান, দুর্ঘটনার পেছনে বাড়ির মালিকের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতিও চলছে।

আগের সংবাদঘূর্ণিঝড় ফণী থেকে রক্ষায় দেশবাসীর প্রতি দুআ ও তাওবার আহ্বান আল্লামা বাবুনগরীর
পরবর্তি সংবাদঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে