রাখাইন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল চীন

রাখাইন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল চীন

আন্তর্জাতিক ডেস্ক :

রাখাইন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইক মিয়ানমার সফর শেষে ফিরে গেলে এক টুইট বার্তায় এ উদ্বেগ প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের উপপরিচালক লিজিয়ান ঝাও গতকাল টুইট বার্তায় লিখেছেন, ‘রাখাইন রাজ্য পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। রাখাইন রাজ্যের জনগণের জীবনজীবিকা ও অর্থনৈতিক উন্নয়ন, বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রত্যাবাসন ও পুনর্বাসনে চীন মিয়ানমারকে সহযোগিতা করতে আগ্রহী।’

এর আগে গত শনিবার সন্ধ্যায় নেপিডোতে ওয়াং ইকের সঙ্গে বৈঠক করেন সু চি। বৈঠকে সু চি মিয়ানমারের জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষা, বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে জোরালো সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, রোহিঙ্গা জেনোসাইডের জবাবদিহি ও প্রত্যাবাসন—দুই লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসনে এযাবৎ দুই দফা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর চীন এ বিষয়ে দূতিয়ালি চালিয়ে যাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, জবাবদিহি ইস্যুতে চীনের আগ্রহ কম।

আগের সংবাদইরানের উপর শত শত ক্ষেপণাস্ত্র মারার হুমকি ইসরাইলের
পরবর্তি সংবাদত্রিপুরায় গণধর্ষণের পর আরও এক কিশোরীকে পুড়িয়ে হত্যা