রোগীর বিরুদ্ধে ইচ্ছাকৃত করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগ!

রোগীর বিরুদ্ধে ইচ্ছাকৃত করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগ!

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের উহান শহরের হাসপাতালে চিকিৎসারত করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর বিরুদ্ধে ইচ্ছাকৃত রিসিপশন কর্মীর মুখে মাস্ক খুলে হাচিঁ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। খবর-আরটি।

গত ৩১ জানুয়ারী হাসপাতালের সিসি ক্যমেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, জনৈক রোগী হাসপাতালের রিসিপশন বুথে কর্তব্যরত দুইজন মহিলার সাথে কথা বলছেন। এবং হঠাৎ মাস্ক খুলে হাঁচি দেন। এবং দ্বিতীয় বার হাচিঁ দেওয়ার চেষ্টা করলে রিসিপশন কর্মীরা পালিয়ে যান।

খবরে বলা হয়, কর্তব্যরত রিসিপশন কর্মীর নিকট থেকে হাসপাতালে ঔষদের স্বল্পতার কথা শুনে চার দিন থেকে জ্বরে আক্রান্ত রোগী তাদের মুখের ওপর হাচিঁ দিয়ে প্রতিশোধ গ্রহন করে।

আগের সংবাদঅল্প টাকার লোভে সীমান্তে জীবনটা ধ্বংস না করার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
পরবর্তি সংবাদট্রাম্পের ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’: আরব লীগের দায়সারা প্রত্যাখ্যান