ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’: আরব লীগের দায়সারা প্রত্যাখ্যান

ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’: আরব লীগের দায়সারা প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক :

ইজরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ নামে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে রূপরেখা উন্মোচন করেছেন তা প্রত্যাখ্যান করেছে আরব দেশসমূহের জোট আর লীগ। মিসরের রাজধানী কায়রোতে এক জরুরি বৈঠক শেষে শনিবার ২২ দেশের এই জোট ট্রাম্পের চুক্তিটি প্রত্যাখ্যানের ঘোষণা দেয়।

ট্রাম্প প্রশাসন এই চুক্তিকে ‘শতাব্দীর চুক্তি’ হিসেব অভিহিত করলেও আরব জোট তাদের বিবৃতিতে এটাকে ‘শতাব্দীর যুক্তরাষ্ট্র-ইজরায়েল চুক্তি’ হিসেবে অভিহিত করে। ট্রাম্পের মস্তিষ্ক উৎসারিত এই চুক্তিকে একপাক্ষিক অভিহিত করে জোটটি বলছে, ট্রাম্পের ওই চুক্তিতে ফিলিস্তিনের মানুষের ন্যুনতম অধিকার ও আকাঙ্খার প্রতিফলন ঘটেনি।

আরব লীগ জানিয়েছে, কথিত এই শান্তি চুক্তি কোনোভাবেই শান্তির লক্ষ্যে তৈরি করা হয়নি। জোটটি ঘোষণা দিয়েছে, তারা এই চুক্তি বাস্তবায়নে কোনোভাবেই মার্কিন প্রশাসনকে সহায়তা দেবে না। আর ইজরায়েল ক্ষমতার জোরে এই পদক্ষেপ বাস্তবায়ন করতে পারবে না বলেও ঘোষণা দিয়েছে জোটটি। কিন্তু মৌখিক এ প্রত্যাখ্যান ছাড়া ওই বৈঠকে এই চুক্তির বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপ করেনি জোটটি।

আগের সংবাদরোগীর বিরুদ্ধে ইচ্ছাকৃত করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগ!
পরবর্তি সংবাদকাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি: কেন যৌক্তিক?