রোজায় রাজধানীবাসীকে ভোগাচ্ছে যানজট

ফাতেহ ডেস্ক

ইফতারের আগে অসহনীয় পর্যায়ে পৌঁছে রাজধানীর যানজট। ঘরে ফেরার তাড়ায় ভোগান্তি বাড়ছে মানুষের। রমজানে যানজট সহনীয় পর্যায়ে রাখতে ট্রাফিক বিভাগ বিভিন্ন উদ্যোগের কথা জানানো হলেও তাতে খুব একটা সুফল মেলেনি।

ইফতারের জন্য অফিস শেষ করেই ঘরে ফেরার প্রবণতা বেশি কর্মজীবী মানুষের। এর প্রভাব পড়ে সড়কে। রাজধানীর সব সড়কেই ইফতারের আগে দেখা দিচ্ছে তীব্র যানজট।

রমজানে যানজট সহনীয় পর্যায়ে রাখতে বেশ কিছু উদ্যোগের কথা জানানো হয়েছিল ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। তবে, তাতে কতটুকু সুফল মিলছে তা নিয়ে প্রশ্ন উঠছে।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, যানজট কমিয়ে আনতে চেষ্টার কমতি রাখা হয়নি। মাঠে রাখা হয়েছে পর্যাপ্ত জনবলও।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়বে মানুষের কেনাকাটা। এতে রমজানের শেষ দিকে যানজট আরও বাড়তে পারে রাজধানীতে।

আগের সংবাদযেকোন সংঘাত ইরানকে শেষ করে দেবে: ট্রাম্প
পরবর্তি সংবাদচলতি মাসে কমছে না গরম: আবহাওয়া অফিস