
ফাতেহ ডেস্ক
কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বব্যাংক ও কানাডা সরকার ৫০ মিলিয়ন ডলার দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বস্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএনএফপি, আইএমও এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।
পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, রোহিঙ্গাদের সহায়তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের একটি সমঝোতা চুক্তি হয়েছে। এর মধ্যে বিশ্বব্যাংক দিচ্ছে ৪১ দশমিক ৬৭ মিলিয়ন ডলার। আর কানাডা সরকার দিচ্ছে ৮ দশমিক ৩৩ মিলিয়ন ডলার। সবমিলিয়ে ৫০ মিলিয়ন ডলার। এই ৫০ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের সাহায্য-সহযোগিতার জন্য ব্যবহার করা হবে।
