ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর লাশ গুমে ১০ হাজার টাকায় যুবক ভাড়া

ফাতেহ ডেস্ক

খুনের আগে স্বামী আশুতোষ মালির জন্য পরোটা, তরকারি আর পায়েস তৈরি করেছিল স্ত্রী কুমকুম। আর সেই খাবারের মধ্যেই ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছিল ওই তরুণী। যা খেয়ে অচেতন হয়ে পড়েছিলেন আশুতোষ।

বেশ কিছুক্ষণ পরও স্বামীর জ্ঞান না ফেরায় তাঁর মৃত্যু নিশ্চিত করতে বুকের ডান দিকে পর পর দুই বার ছুরি দিয়ে আঘাত করেছিল কুমকুম। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার।

এমনকি স্বামীর মরদেহ গুম করতে দিল্লি থেকে লালু নামের এক যুবককে ১০ হাজার টাকার বিনিময়ে কলকাতায় নিয়ে এসেছিল ওই তরুণী। আর সুমন তারই সঙ্গী।

কলকাতার আনন্দবাজার বলছে, বুধবার সকালে কুমকুম ও তার সঙ্গী সুমনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় থানার তদন্তকারীরা, যেখানে আশুতোষের মরদেহ কেরোসিন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল সুমন।

কুমকুমের দাবি, প্রতিদিন ভাঙ খেয়ে নেশা করে বাড়িতে আসতে আশুতোষ। আর তাই সেদিন ইঁদুর মারার বিষ খাওয়ার সময় কিছু বুঝতে পারেনি তার স্বামী।

আগের সংবাদরোহিঙ্গাদের ৫০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ও কানাডা
পরবর্তি সংবাদইয়েমেনে আমিরাতের ১০৪ টন সহায়তা