রোহিঙ্গা গণহত্যার বিচার : মিয়ানমারে সু চি’র পক্ষে সমাবেশ

রোহিঙ্গা গণহত্যার বিচার: মিয়ানমারে সু চি’র পক্ষে সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক :

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে থাকা মিয়ানমারে সমাবেশ করেছেন অং সান সু চি’র সমর্থকরা। রবিবার ইয়াঙ্গুন শহরের কেন্দ্রে কয়েকশ’ মানুষ জড়ো হয়ে এ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, সবাইকে একতা দেখাতে হবে। দেশের কোন নেতা লেবুকে মিষ্টি বললে, সবাইকে তা বলতে হবে।

প্রসঙ্গত, শিগগিরই আন্তর্জাতিক বিচারিক আদালতের মুখোমুখি হতে নেদারল্যান্ডসে যাবেন সু চি। তিনি নিজেই গণহত্যার অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দেয়ার পর, এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটিতে তার সমর্থনে সমাবেশ হলো। এর আগে, সু চি কে সমর্থন দিতে দেশটির বিভিন্ন প্রান্তে সেনাবাহিনীর নেতাদের সঙ্গে তার ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়।

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার শুনানি হবে আগামী ১০ থেকে ১২ই ডিসেম্বর।

আগের সংবাদ২০২৪ সালের মধ্যে খুঁজে খুঁজে সব অনুপ্রবেশকারীকে তাড়াব : অমিত শাহ
পরবর্তি সংবাদসিলেটে মসজিদের মিনার ভেঙে আহত ২