রোহিঙ্গা গণহত্যার শুনানির সময় আদালতের সামনে মানববন্ধন করবে প্রবাসী বাংলাদেশীরা

রোহিঙ্গা গণহত্যার শুনানির সময় আদালতের সামনে মানববন্ধন করবে প্রবাসী বাংলাদেশীরা

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারে সংঘটিত গণহত্যার বিচার ও শাস্তি এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করতে যাচ্ছে নেদারল্যান্ডসের প্রবাসী বাংলাদেশীরা।

আন্তর্জাতিক আদালতের সামনে ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর প্রতিদিন শুনানির সময় সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, মিয়ানমারে সংঘটিত গণহত্যার বিচার ও শাস্তি এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে প্রবাসী বাংলাদেশীদের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, আইসিজের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসের পিস প্যালেসে অবস্থিত আইসিজেতে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) গাম্বিয়ার বক্তব্যের মধ্য দিয়ে রোহিঙ্গা গণহত্যার মামলার শুনানি শুরু হবে। ১১ ডিসেম্বর বক্তব্য উপস্থাপন করবে মিয়ানমার। এরপর ১২ ডিসেম্বর সকালে গাম্বিয়া পাল্টা যুক্তি দেবে মিয়ানমারের বিপক্ষে। আর দুপুরে মিয়ানমার গাম্বিয়ার জবাব দেবে। আইসিজেতে মিয়ানমারের পক্ষে বক্তব্য দেবেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি।

আগের সংবাদরোহিঙ্গা গণহত্যার শুনানি পর্যবেক্ষণে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল
পরবর্তি সংবাদফিলিস্তিন-ইসরাইল : দ্বিরাষ্ট্রনীতিকে সমর্থন দিল যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ