রয়টার্সের অনুসন্ধান : বালাকোটে বিমান হামলায় হতাহতের দাবি ভূয়া, অক্ষত মাদরাসা ভবন

ফাতেহ ডেস্ক

পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান বাহিনীর হামলায় জায়শে মোহাম্মদের প্রশিক্ষণ শিবিরে ধ্বংসের তথ্য সঠিক নয় বলে উঠে এসেছে রয়টার্সের এক অনুসন্ধানে। হামলার শিকার মাদ্রাসা ভবনটি এখনও অক্ষত আছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

ঘটনাস্থলের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে মঙ্গলবার এ তথ্য দেয় রয়টার্স। এর আগে, জায়শে মোহাম্মদের ওই প্রশিক্ষণ কেন্দ্রে ১০০০ কেজি বোমাবর্ষণ করে বহু স্বাধীনতাকামীকে হত্যার দাবি করে ভারত। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক বেসরকারি স্যাটেলাইট অপারেটর প্ল্যানেট ল্যাবসের দেয়া ছবিতে দেখা গেছে, ভারতীয় হামলার ৬ দিন পর মাদ্রাসার অন্তত ছয়টি ভবন অক্ষত আছে।

ভবনগুলোর আশপাশে আঘাতের কোনো আলামত নেই বলেও জানিয়েছে রয়টার্স। তবে এ বিষয়ে এখনও কোন প্রতিক্রিয়া দেয়নি ভারত।

আগের সংবাদওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে : চিকিৎসক
পরবর্তি সংবাদধর্ষককে আগুনে পুড়ালো ধর্ষিতা!