লক্ষ্মীপুরে গৃহবধূকে দলবেঁধে গণধর্ষণ

ফাতেহ ডেস্ক

লক্ষ্মীপুরে দলবদ্ধ উন্মত্ত যুবকদের হাতে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। গত সোমবার সদর উপজেলার সাইফিয়া দরবার শরীফ এলাকার একটি বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল তিন যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলো– বাহার, আল আমিন ও শাকিল।

সদর থানার ওসি জানান, ঘটনার দিন ওই গৃহবধূ তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছিলেন। পথে তাকে একা পেয়ে জোর করে পাশের বাগানে নিয়ে চার যুবক পালাক্রমে ধর্ষণ করে। মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়।

এইচআর/

আগের সংবাদদুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ব্রাহ্মণবাড়িয়ার একটি মসজিদ
পরবর্তি সংবাদযুগে যুগে আযহার যেভাবে রাষ্ট্রক্ষমতার মোকাবেলা করেছে