লন্ডনে এক কিশোরকে ইসলাম-বিদ্বেষী খ্রিষ্টানের চুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক

একটি বেসবল ব্যাট ও ছুরি হাতে মুসলিমবিদ্বেষী স্লোগান দিতে দিতে হেঁটে যাচ্ছিল উগ্র এক শ্বেত খ্রিষ্টান। চিৎকার করে করে বলছিল, আমদের হাতে সব মুসলমানকে অবশ্যই মরতে হবে। হঠাত একটি কিশোর পড়ে তার সামনে। কিশোরকে সে জিজ্ঞেস করে, তুই কি মরতে চাস? জিজ্ঞেস করে উত্তরের সুযোগ না দিয়েই কিশোরটিকে সে ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং বলতে থাকে তুই মরতে যাচ্ছিস, এখনই মরবি। তৎক্ষণাৎ জরুরি বিভাগের পুলিশ এসে কিশোরটিকে উদ্ধার করে এবং উন্মত্ত এই লোকটিকে গ্রেপ্তার করে।

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কাছাকাছি স্ট্যানওয়ালে ভিওলা অ্যাভিনিউর টেসকো গাড়ি পার্কে এক কিশোরকে ছুরিকাঘাত করেন। খবর মেইল অনলাইন ও এএফপির।

আঘাত কিশোরটির জন্য প্রাণঘাতী না হলেও সে এখনও হাসপাতালেই রয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এ হামলার নিন্দা জানিয়েছেন। সন্ত্রাসী ঘটনাকে ভালোভাবে সামাল দেয়ায় জরুরি বিভাগকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, লন্ডনে উগ্রপন্থায় উৎসাহিত হয়ে এই ছুরি হামলার ঘটনায় সন্ত্রাসবাদের তদন্ত চালাচ্ছে পুলিশ।

এইচআর/

আগের সংবাদআবুল মনসুর আহমদ : বিস্মৃত মুসলিম স্বাতন্ত্র্যবাদী
পরবর্তি সংবাদনিউজিল্যান্ডে খ্রিষ্ট হিংস্রতায় শাহাদতবরণকারী মুসল্লিদের অধিকাংশের নাম-পরিচয় ও ছবি