ফাতেহ ডেস্ক :
লালবাগ শাহী মসজিদ কমিটির উদ্যোগে শুরু হতে যাচ্ছে অন্তর্জাতিক ক্বিরাত মাহফিল। আজ (১ ডিসেম্বর) বাদ আসর ঐতিহাসিক লালবাগ শাহী মসজিদ চত্বরে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে ক্বিরাত পাঠ করবেন শাইখ ক্বারী তৈয়ব জামাল (ভারত), শাইখ ক্বারী আব্দুল নাসের সাদ আব্দুল বাসেত হারাক (মিশর) এবং শাইখ ক্বারী জুলকার নাইন ফাদাল (ইন্দোনেশিয়া)।
এছাড়াও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামেয়া কোরআনিয়া আরাবিয়া, লালবাগ মাদরাসার মুহাদ্দিস ও সদরে শুরা হযরত মাওলানা আব্দুর রব (মদিনা হুজুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালবাগ শাহী ময়জিদের সিনিয়র ইমাম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হযরত মাওলানা ক্বারী আবু রায়হান।
প্রসঙ্গত, ক্বিরাত মাহফিলে অন্যান্য জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারীগণও উপস্থিত থাকবেন।
