লিট ফেস্টে হিন্দু-খৃস্টান ধর্মের অনুষ্ঠান থাকলেও ইসলামের কিছু নেই

লিট ফেস্টে হিন্দু-খৃস্টান ধর্মের অনুষ্ঠান থাকলেও ইসলামের কিছু নেই

ফাতেহ ডেস্ক :

শনিবার (৯ নভেম্বর) শেষ হলো তিন দিন ব্যাপী চলা নবম ঢাকা লিট ফেস্ট ২০১৯। তিন দিনের উৎসবে প্রতিদিন সকালে উৎসব শুরু হয়েছে আধ্যাত্মিক গানের মধ্য দিয়ে। কিন্তু ইসলামি গানের কোনো পরিবেশনা ছিলো না সেখানে।

লিট ফেস্টের প্রকাশিত কর্মসূচী থেকে জানা যায়, প্রথম দিন উৎসব শুরু হয় লালনগীতি পরিবেশনের মাধ্যমে। দ্বিতীয় দিন উৎসব শুরু হয় খ্রিস্টীয় সংগীত দিয়ে। তৃতীয় দিন উৎসব শুরু হয় ইসকনের ভজন-কীর্তন দিয়ে।

লিট ফেস্ট কাগজে কলমে একটি সাহিত্য উৎসব। এমন একটি উৎসবে হিন্দু-খ্রিস্টান ধর্মের পরিবেশনা থাকলেও ছিল না ইসলামি হামদ-নাতের কোনো পরিবেশনা। এ নিয়ে সামামিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন নেটিজেনরা।

নেটিজেনরা বলছেন, নিতান্ত ধর্মের সাথে সংশ্লিষ্ট বলেই ইসলামি হামদ-নাতকে সাহিত্যিকভাবে মূল্যায়ন করা হয়নি। এটাকে আয়োজকদের চিন্তার সীমাবদ্ধতা বলেও অভিহিত করেছেন তারা।

আগের সংবাদগাছ ও ঘরের নিচে চাপা পড়ে খুলনায় দুইজনের মৃত্যু
পরবর্তি সংবাদইসলামিক ফাউন্ডেশনের ‘ঈদে মিলাদুন্নবী মাহফিল’ : অংশগ্রহণে বাধ্য করা হচ্ছে ইমামদের