লিবিয়ায় সেনা মোতায়েন করবে তুরস্ক :এরদোগান

লিবিয়ায় সেনা মোতায়েন করবে তুরস্ক :এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক :

লিবিয়ার সরকারের পক্ষ থেকে আহবানের প্রেক্ষিতে দেশটিতে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। বৃহস্পতিবার আঙ্কারায় নিজ দল ক্ষমতাসীন একে পার্টির এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। খবর আনাদোলু এজেন্সি

এরদোগান বলেন, লিবিয়ার পক্ষ থেকে দেশটিতে সেনা মোতায়েনের জন্য তুরস্কের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আঙ্কারা সে অনুরোধ গ্রহণ করবে। আগামী জানুয়ারিতে তুরস্কের পার্লামেন্ট অধিবেশন শুরু হবে। এ সময় সেখানে লিবিয়ার আহ্বানে সাড়া দিয়ে দেশটিতে সেনা মোতায়েনের বিষয়ে বিল তোলা হবে।

এরদোগান বলেন, অভ্যুত্থানকামী জেনারেলের (বিদ্রোহী নেতা খলিফা হাফতার) বিরুদ্ধে আমরা লিবিয়া সরকারকে সব ধরনের সমর্থন দেবো। বিভিন্ন ইউরোপীয় ও আরব দেশ এই জেনারেলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

আগের সংবাদজামালপুরে মাকে গলা কেটে হত্যা করল ছেলে!
পরবর্তি সংবাদজামায়াতের নতুন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার