
ফাতেহ ডেস্ক
সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কার করেছে গণফোরাম। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যপদ থেকেও তাকে অব্যাহতি দিয়া হয়েছে। তবে সুলতান মনসুরের দাবি, গণফোরামের শীর্ষ নেতাকে জানিয়েই তিনি শপথ নিয়েছেন। সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে সকালে তিনি শপথ নেন।
জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর।
সুলতান মোহাম্মদ মনসুরের দাবি, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে জানিয়েই তিনি শপথ নিয়েছেন।
তবে এ দাবি প্রত্যাখ্যান করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। সুলতান মনসুর শপথ নিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মনে করছেন তিনি।
অন্যদিকে শেষ মুহূর্তে শপথের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাওয়া সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান বলেছেন, তিনি গণফোরামের সিদ্ধান্তের বাইরে যাবেন না।
একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের মনোনয়নে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মনসুর।
