শাহবাগের আলো ছড়ানোর মিছিলে ‘জ্বালাও-পোড়াও’ স্লোগান কেন?

ফাতেহ ডেস্ক:

সহিংস স্লোগানে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মশাল মিছিল করেছে শাহবাগের বাম সংগঠনগুলো। মিছিলে ‘জ্বালিয়ে পুড়িয়ে গুঁড়িয়ে দাও, হেফাজতের আস্তানা’ এর মতো আক্রমণাত্মক স্লোগান দিতে শোনা গেছে তাদেরকে।

মিছিলে অংশ নেওয়া একজন নারী তাদের এই মিছিলকে আলো ছড়ানোর মিছিল দাবি করলেও আদতে এটি ছিলো বাংলাদেশের বৃহত্তম ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম ও আলেম সমাজ বিদ্বেষী একটি মিছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রশ্ন—আলো ছড়ানোর মিছিলে জ্বালানো পোড়ানোর স্লোগান কেন?

তাদের স্লোগানগুলো ছিলো এমন—’মৌলবাদকে ধোলাই করো, বাঁশের লাঠি তৈরি করো’, ‘মৌলবাদিরা পাকিস্তানি, জানি জানি সবাই জানি’, ‘হেফাজতে ইসলাম, মেড ইন পাকিস্তান’, ‘জ্বালিয়ে পুড়িয়ে গুঁড়িয়ে দাও, হেফাজতের আস্তানা’, ‘মৌলবাদ যেখানে, লড়াই হবে সেখানে’।

বাংলাদেশের আলেম ও মাদ্রাসা পড়ুয়াদের বিরুদ্ধে সহিংতাপূর্ণ এই মিছিলে ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলমান। জুয়েল রানা আইডি থেকে একজন লিখেছে, ‘শাহবাগে মশাল মিছিল হলেই ইসলামবিরোধী স্লোগান দিতে হবে—এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। এই ট্রেন্ড দেশের জন্য ঝুঁকিপূর্ণ।’

আগের সংবাদবাইডেনের ঝুলিতে মিশিগান, এবার নেভাদা জিতলেই বাজিমাত
পরবর্তি সংবাদরোহিঙ্গাদের নিয়ন্ত্রণে ১৪ সুপারিশ