বাইডেনের ঝুলিতে মিশিগান, এবার নেভাদা জিতলেই বাজিমাত

আন্তর্জাতিক ডেস্ক:

ব্যাটলগ্রাউন্ড রাজ্য মিশিগানের ১৬টি ইলেক্টোরাল ভোট জিতে নিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ২৬৪ ইলেক্টোরাল ভোট নিয়ে অবস্থান করছেন জয়ের দ্বারপ্রান্তে। এখন এগিয়ে থাকা আরেক ব্যাটলগ্রাউন্ড নেভাদায় (৬টি ইলেক্টোরাল ভোট) জয় পেলেই ২৭০ ইলেক্টোরাল ভোটের সেই কাঙ্ক্ষিত ‘ম্যাজিক ফিগার’।

বার্তা সংস্থা এপি আর ফক্স নিউজের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র সাংবাদিক জন কিং এক বিশ্লেষণে বলেন, ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন যদি নেভাদা ও অ্যারিজোনায় জেতেন তাহলেই তিনি প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করে ফেলবেন।

নেভাদায় বর্তমানে মাত্র দশমিক ছয় শতাংশ ভোটে এগিয়ে আছেন বাইডেন। সেখানে এখন পর্যন্ত গণনা হওয়া ভোটের ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। তুমুল লড়াই হওয়া এই রাজ্যটির জয়-পরাজয়ের ওপর পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তার অনেকখানি নির্ভর করছে।

তবে বাইডেন এগিয়ে থাকার সময়ই নিজেকে জয়ী দাবি করে ট্রাম্প ভোট জালিয়াতির অভিযোগ তোলেন। এরইমধ্যে মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়ার গণনায় আপত্তি তুলে আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানিয়েছে ট্রাম্প শিবির।

আগের সংবাদসংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করুন: মাছিহাতা উলামা ঐক্য পরিষদ
পরবর্তি সংবাদশাহবাগের আলো ছড়ানোর মিছিলে ‘জ্বালাও-পোড়াও’ স্লোগান কেন?