শিক্ষার্থীদের পাঁচ দফা মেনে নিল বুয়েট

ফাতেহ ডেস্ক :

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫ দাবি মেনে নিয়ে নোটিশ প্রকাশ করেছে বুয়েট প্রশাসন। শনিবার (১২ অক্টোবর) বুয়েট প্রশাসন থেকে একটি নোটিশে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপাচার্যের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর শিক্ষার্থীরা এখনই বাস্তবায়নের জন্য পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবি না মানা হলে বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত করার কথাও জানানো হয়।

দাবিগুলো হচ্ছে- আবরার হত্যাকাণ্ডে জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে মর্মে নোটিস জারি করা, মামলার সব খরচ বহন ও তার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে বুয়েট প্রশাসন বাধ্য থাকবে সেটিও নোটিশে লেখা থাকতে হবে, বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে হলগুলো থেকে অছাত্র ও অবৈধভাবে হলের সিট দখলকারীদের উৎখাত করা, ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর কার্যালয় সিলগালা করা, বুয়েটে আগে ঘটে যাওয়া সব শিক্ষার্থী নির্যাতন, হয়রানি ও ভবিষ্যতে এ ধরনের যেকোনো ঘটনা প্রকাশের জন্য বিআইআইএস অ্যাকাউন্টে একটি কমন প্ল্যাটফর্ম যুক্ত করা এবং এর পূর্ণ মনিটরিংয়ের ব্যবস্থা করে শাস্তি দিতে একটি কমিটি গঠন করা, প্রত্যেক হলের সব তলায় সিসিটিভি ক্যামেরা যুক্ত করা ও সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা।

 

আগের সংবাদক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেয়া হয়েছে প্রায় এক লাখ লোক
পরবর্তি সংবাদসিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানে পাকিস্তানের সমর্থন