সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানে পাকিস্তানের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক :

উত্তর সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানে সমর্থন দিয়েছে পাকিস্তান। এমন এক সময় এই সমর্থন দেয়া হয়েছে, যখন চলতি মাসের শেষ দিকে ইসলামাবাদ সফরে যাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

অভিযানে সমর্থন ও সংহতির কথা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়রেব এরদোগানকে বলেছেন, সন্ত্রাসবাদ সম্পর্কিত তুরস্কের উদ্বেগকে পাকিস্তান সম্পূর্ণ উপলব্ধি করতে পেরেছে। তুরস্কের প্রতি সংহতি ও পূর্ণ সমর্থন নিয়ে পাশে আছে পাকিস্তান। আমাদের প্রার্থনা হচ্ছে, সিরিয়া পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান, নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে তুরস্কের চেষ্টা যাতে সফল হয়।

উল্লেখ্য, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসকে লক্ষ্যবস্ত করে উত্তর সিরিয়ায় বুধবার অভিযান শুরু করেছে তুরস্ক। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে এটি তৃতীয় হস্তক্ষেপ তুরস্কের।

আগের সংবাদশিক্ষার্থীদের পাঁচ দফা মেনে নিল বুয়েট
পরবর্তি সংবাদঅবরুদ্ধ কাশ্মীরে পোস্টপেইড মোবাইল সেবা চালু হচ্ছে সোমবার