
ফাতেহ ডেস্ক
স্বাধীনতার ইতিহাস বিকৃত করে বিভিন্ন সময়ে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
দুপুরে রাজধানীর বেইলী রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিশু কিশোরদের জানাতে শিক্ষকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান রেলমন্ত্রী। তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে কিছু রাজনৈতিক দল।
মুক্তিযোদ্ধারা যে সোনার বাংলার স্বপ্ন দেখতো, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। বলেন, সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে সরকার।
