
ফাতেহ ডেস্ক
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। রোববার ভারতের উত্তর প্রদেশের মীরুতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিভির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ সংস্থা এএনআইকে হাসপাতালটির জ্যেষ্ঠ কর্মকর্তা হরিমহন সিংহ বলেন, ‘শ্বাসকষ্ট নিয়ে এক নারী হাসপাতালে ভর্তি হন। তিনি গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।’
ওই নারীর স্বামী পুলিশকে জানিয়েছেন, তাঁর স্ত্রীকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে ইনজেকশন দিয়ে তাঁকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। পরে তিনজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
ওই সময়ে আইসিইউয়ের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছিল বলে জানিয়েছেন এ ঘটনার তদন্তে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ কর্তৃপক্ষ।
