
ফাতেহ ডেস্ক
রহিম সিকদার রোজ সকালে নিজের মোটর বাইকে করে তার দুই শিশু সন্তানকে মাদরাসায় দিয়ে আসেন, দিনমান পড়াশোনা করে সন্তানেরা, মাদরাসা ছুটি হলে আবার নিয়ে আসেন এই বাইকে করেই। আজকেও যথামাফিক সকালে মাদরাসায় নিয়ে যান সন্তানদের। মাদরাসায় তাদের রেখে ফেরার পথে জীবিত ফিরতে পারলেন না তিনি। মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সড়কের একটি গাছ উপড়ে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঘাটাইল-সাগরদিঘী সড়কের বড়মেধার (সরিষা আটা) নামক স্থানে।
নিহতের বাড়ি ঘটনাস্থলের পাশেই বড়মেধার (সরিষা আটা) গ্রামে। তিনি আ. ছামাদ সিকদারের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন উম্মে কুলসুম জানান, রহিম তার ছেলে মবিন (৭) ও লামিয়াকে প্রতিদিনই মোটরসাইকেলে করে স্থানীয় ছামাদিয়া নুরানী মাদ্রাসায় দিয়ে আসেন। ঘটনার দিন একইভাবে শিশুসন্তান দুটোকে মাদ্রাসায় রেখে বাড়ির কাছে গ্রামীণ টাওয়ারের সামনে বড়মেধার মোড়ে আসেন। এ সময় বড় একটি মরা আকাশমনি গাছ উপড়ে পড়লে নিহতের মাথা মোটরসাইকেলের ট্যাংকির সঙ্গে পিষে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রহিম সিকদারের এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এইচ আর/
