‘শুধু মনোনয়ন নয়, বিদ্রোহীরা পদও পাবেন না’

ফাতেহ ডেস্ক:

দলীয় সিদ্ধান্ত না মেনে যারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছেন কিংবা দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারা ভবিষ্যতে শুধু মনোনয়ন বঞ্চিতই হবেন না, দলের গুরুত্বপূর্ণ কোনো পদও আর পাবেন না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনে কোনো কোনো দায়িত্বশীল নেতা ও জনপ্রতিনিধি দলের বিদ্রোহী প্রার্থীদের মদদ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভবিষ্যতে মনোনয়ন এবং গুরুত্বপূর্ণ পদ প্রাপ্তির জন্য সংশ্লিষ্টদের দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ান, অন্যথায় এসব সংগঠনবিরোধী কাজ ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

আগের সংবাদপ্রচলিত ব্যাংকের ইসলামি উইন্ডো ও শাখায় আমানত বেড়েছে দ্বিগুণ
পরবর্তি সংবাদকরোনার উৎস তালাশে উহানে ডব্লিউএইচওর বিজ্ঞানীরা