শেখ হাসিনা-মোদি বৈঠক: ‘সকল বিষয়ে আলোচনা

লন্ডন সময় বিকেল ৪টার দিকে লন্ডনের ল্যানক্যাস্টার হাউজে ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন।জানিয়েছেন,   বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক ।

বৈঠকে কমনওয়েলথ, রোহিঙ্গা ইস্যু ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

শহীদুল হক বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনাকালে ভারত তার অবস্থান পরিবর্তন করেছে, যা আমাদের চিন্তার কাছাকাছি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

 

কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ ৫৩টি সদস্য দেশের ৪৬ জন সরকার ও রাষ্ট্র প্রধানরা অংশ নেন।

দুই বছর পর পর কমনওয়েলথের সরকার প্রধানদের সভা অনুষ্ঠিত হয়। এবারে ২৫তম সম্মেলনের প্রতিপাদ্য ‘টুয়ার্ডস এ কমন ফিউচার’।

গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় বাকিংহাম প্যালেসে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

আগের সংবাদএকুশে পদক পাওয়া কবি বেলাল চৌধুরী লাইফ সাপোর্টে
পরবর্তি সংবাদসরকারের কাজে দেশের মানুষ খুশি: ওবায়দুল কাদের