সরকারের কাজে দেশের মানুষ খুশি: ওবায়দুল কাদের

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের মানুষ খুশি। তা না হলে খালেদা জিয়ার গ্রেপ্তারের পর লাখ লাখ জনতার ঢল নামতো। যে স্বপ্ন আপনারা দেখেছিলেন, সে স্বপ্ন তো উবে গেল।মানুষ তো সাড়া দিল না।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত সভায় ওবায়দুল কাদের একথা বলেন।

তিনি বলেন, ‘দণ্ড দিয়েছে আদালত, মুক্তি দিতে পারে আদালত। আইনি লড়াই করুন, রাজপথে এসে লাভ নেই। রাজপথে আপনারা ব্যর্থ। নয় বছরে পারেননি, আর ছয় মাসে কী করবেন। পারবেন না।

তিনি আরো বলেন, একাদশ সংসদ নির্বাচনের আগে আর সংবিধান সংশোধন হবে না। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এসে আইনের মুখোমুখি হওয়ার পরামর্শ দেন।

 

ছাত্রলীগ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ছাত্রসংগঠনের কিছু কর্মকাণ্ড তাঁকে বিব্রত করে। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী কাউন্সিলে ছাত্রলীগকে ঢেলে সাজানো হবে ।

আগের সংবাদশেখ হাসিনা-মোদি বৈঠক: ‘সকল বিষয়ে আলোচনা
পরবর্তি সংবাদচরমোনাই পীর সাহেব বললেন , নেশা তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে