শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার আইএসের, আবারো হামলার পরিকল্পনা

ফাতেহ ডেস্ক

ন্যাশনাল তাওহিদ জামাত বা এনটিজে শ্রীলঙ্কায় আবারো হামলার পরিকল্পনা করছে। শ্রীলঙ্কা সরকারকে এমন গোয়েন্দা তথ্য দিয়ে সতর্ক করেছে ভারত। অন্যদিকে, শ্রীলঙ্কায় রোববারের হামলার দায় স্বীকার করেছে আইএস। তবে শ্রীলঙ্কা সরকারের দাবি, বিদেশি গোষ্ঠীর সহায়তায় এনটিজেই গির্জা ও হোটেলে ভয়াবহ হামলা চালায়।

শ্রীলঙ্কায় রোববার ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার পর একে একে বেরিয়ে আসছে নানা তথ্য। শুরুতে কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও মঙ্গলবার নিজস্ব ওয়েবসাইট আমাকে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস। এ বিষয়ে কিছু ভিডিওও প্রকাশ করেছে এ সংগঠনটি।

এর আগে, পার্লামেন্টে এক বিবৃতিতে শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষামন্ত্রী রুয়ান ভিজয়াবর্ধনে জানান, নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন বোমা বিস্ফোরণ ঘটায়। আন্তর্জাতিক সংগঠন জামিয়াতুল মিল্লাতু ইব্রাহিম শ্রীলঙ্কার এনটিজের সহায়তায় এ হামলায় চালায় বলেও দাবি করেন তিনি।

বিশ্লেষকেরা বলছেন, ইসলামিক স্টেট আইএসেরই লঙ্কান শাখা হলো ন্যাশনাল তাওহিদ জামাত বা এনটিজে। এদিকে, এনটিজে আবারো হামলার পরিকল্পনা করেছ মঙ্গলবার শ্রীলঙ্কা সরকারকে সতর্ক করেছে ভারত। বৈশ্বিক তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টিলিজেন্সের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে হিন্দুস্থান টাইমস।

গোয়েন্দা তথ্য বলা হয়েছে, এনটিজে প্রধান জাহরান হাশিম রোববার সাংরি লি হোটেলে আত্মঘাতী হামলা চালান। তার মৃত্যুর পর কাতার থেকে ফিরে সংগঠনটির দায়িত্ব নিয়েছেন হাশিমের শ্যালক নৌফার মৌলবি।

এদিকে, বিস্ফোরকভর্তি কয়েকটি যানবাহনের তথ্যের ভিত্তিতে কলোম্বোতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে রাজি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাংক অব সিলন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং গালাদারি হোটেল খালি করে কর্তৃপক্ষ। এর আগে কিংসবেরি হোটেলের বাইরে একটি পরিত্যাক্ত মোটরসাইকেলে বিস্ফোরণের সন্ধান পাওয়ার খবর পাওয়া গেলেও তল্লাশিতে তার সত্যতা মেলেনি।

আগের দুই রাতের ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত জারি হয়েছে কারফিউ।

আগের সংবাদআগামীকালও সড়ক অবরোধের কর্মসূচি সাত কলেজের শিক্ষার্থীদের
পরবর্তি সংবাদওয়াসা ভবনের সামনে অভিনব প্রতিবাদ