সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করুন: মাছিহাতা উলামা ঐক্য পরিষদ

ফাতেহ ডেস্ক:

জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করার আহ্বান জানিয়েছে ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার মাছিহাতা ইউপি ছাত্র উলামা ঐক্য পরিষদ। গতকাল বুধবার সকাল ১০ টায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

মুফতী লুৎফর রহমান এর সভাপতিত্বে ও মুফতী আব্দুল বারী ফান্দাউকীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মুফতী রহমতুল্লাহ, মাওলানা আল আমিন, মাওলানা সানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা সোলাইমান প্রমুখ।

সমাবেশে বক্তাগণ বলেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত। এক হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সা.- এর ইজ্জত রক্ষায় নিজেদের জীবন উৎসর্গকারী মুমিন মুসলমান। দ্বিতীয় হচ্ছে রাসুল সা.-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ইসলাম ও মুসলমানদের অবমাননাকারী ইসলামের দুশমন গোষ্ঠী। ফ্রান্সে বিশ্বনবী মোহাম্মদ সা. ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ফ্রান্স মুসলমানদের কলিজায় আঘাত করেছে। যার প্রতিবাদ বিশ্বজুড়ে মুসলিম রাষ্ট্রগুলো করে যাচ্ছে। কিন্তু বিশ্বের বৃহত্তর মুসলিম রাষ্ট্র বাংলাদেশ সরকার এবিষয়ে নিরবতা পালন করে যাচ্ছে যা বাংলাদেশের মুসলমানদের নিকট প্রশ্নবিদ্ধ। তাই বাংলাদেশ সরকারকে ফ্রান্সে বিশ্বনবী মোহাম্মদ সা.-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিষয়ে অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।

বক্তাগণ আরও বলেন, মুসলিম উম্মাহর কাছে ফ্রান্স যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের দূতাবাসের কার্যক্রম স্থগিত রাখতে হবে, জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। ফ্রান্সের যেকোনো পণ্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে মাছিহাতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে বিশাল এক প্রতিবাদী মিছিল মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পূনরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

আগের সংবাদমহানবীর অবমাননার প্রতিবাদে সিলেটে স্মরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ
পরবর্তি সংবাদবাইডেনের ঝুলিতে মিশিগান, এবার নেভাদা জিতলেই বাজিমাত