
ফাতেহ ডেস্ক:
হিন্দু সম্প্রদায়ের লোকদের দিওয়ালি উপলক্ষে টুইটারে একটি বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তিনি দেশটির হিন্দু সম্প্রদায়ের লোকদের দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ বলছে, ইমরান খান সংখ্যালঘুদের বিশেষ দিন উপলক্ষে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। অথচ বিভিন্ন মহল, বিশেষ করে পার্শ্ববর্তী একটি দেশের গণমাধ্যমে সব সময় অভিযোগ করা হয় যে, পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা ব্যাপকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন।
টুইটে ইমরান খান লিখেছেন, সকল হিন্দু নাগরিকদের জানাই দিওয়ালির শুভেচ্ছা।
