‘সন্ত্রাসবাদ’-এর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস রাশিয়ার

ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদি; ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে আশ্বস্ত করে বলেছেন, ‘সন্ত্রাসবাদ’-এর বিরুদ্ধে লড়াইয়ে তিনি নরেন্দ্র মোদির পাশে থাকবেন।

বৃহস্পতিবার ভারতকে এ বার্তা দেয় রাশিয়া।

বার্তা পাওয়ার পর পুতিনকে ধন্যবাদ জানিয়ে ভারতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের প্রতিরোধকে সমর্থন করেছেন পুতিন। ‘সন্ত্রাসবাদ’ দমনে ভারতের পাশে রয়েছে রাশিয়া।

বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের পুলওয়ামায় হামলা নিয়ে পুতিন সমবেদনা জানান। সন্ত্রাসবাদে যে দেশ মদদ দেয়, তাকে সবরকম সাহায্য বন্ধ করা উচিত বলে দুই রাষ্ট্রনেতাই ফোনে সহমত প্রকাশ করেন।

ইতিমধ্যে পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, শান্তির পদক্ষেপ হিসেবে ছেড়ে দেওয়া হচ্ছে পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে।

শুক্রবার সন্ধ্যায় ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হবে তাকে। এরইমধ্যে রাতেই দিল্লিতে পৌঁছেছেন অভিনন্দনের পরিবার।

এইচ আর/

আগের সংবাদদেশজুড়ে যেভাবে তৎপর কাদিয়ানি সম্প্রদায়
পরবর্তি সংবাদযেভাবে মুক্তি পাচ্ছেন পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন