সন্ত্রাসীদের রুখতেই উত্তর সিরিয়ায় সেনা অভিযান চালানো হচ্ছে : এরদোগান

সন্ত্রাসীদের রুখতেই উত্তর সিরিয়ায় সেনা অভিযান চালানো হচ্ছে : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক :

সন্ত্রাসীদের রুখতেই উত্তর সিরিয়ায় সেনা অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট ফজব তাইয়্যেব এরদোগান। রাজধানী আঙ্কারায় গত বুধবার দলীয় এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এরদোগান এ কথা বলেন। খবর ডেইলি হুরিয়াতের।

তিনি বলেন, সেখানে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা তাদের জন্য আলাদা একটি রাজ্য গঠন করতে যাচ্ছিল। কুর্দি গেরিলাদের ঘাঁটি গুঁড়িয়ে দেয়ার জন্যই অভিযানে নেমেছেন তুরস্কের সেনারা।

উল্লেখ্য, তুরস্কের সেনাবাহিনী গত ৯ অক্টোবর থেকে তুর্কি-সিরিয়া সীমান্ত থেকে কুর্দি গেরিলাদের হটাতে সিরিয়া সীমান্তে হামলা চালায়। এরপর ১৭ অক্টোবর থেকে পাঁচ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় তুরস্কের এরদোগান সরকার। যুদ্ধবিরতির ওই সময়সীমা শেষ হওয়ার আগেই তুর্কি ও রুশ প্রেসিডেন্টের মধ্যে এক সমঝোতা হয়, যাতে বলা হয় কুর্দি গেরিলারা তুর্কি-সিরিয়া সীমান্ত থেকে সরে যাবে এবং বিনিময়ে তাদের বিরুদ্ধে অভিযান বন্ধ করবে আঙ্কারা।

আগের সংবাদইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি পদত্যাগ করতে রাজি : বারহাম সালিহ