
ফাতেহ ডেস্ক
‘সাধারণ মানুষ চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, ইভটিজিং থেকে বাঁচতে চায়। এসবের বিরুদ্ধে আজ থেকে যুদ্ধ ঘোষণা করলাম।’ বলেছেন নারায়নগঞ্জ ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান।
শনিবার নারায়নগঞ্জ শহরের দুই নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন মিডটাউন শপিং কমপ্লেক্সের সামনে আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে শামীম ওসমান আরও বলেন, ‘আমার সামনে তো সবাই ভালো। কিন্তু অনেকেই হয়তো আমার নাম ভাঙ্গিয়ে মাদক ব্যবসা করে। তাই তাদের স্পষ্ট বলছি সংশোধন হোন। নতুবা ছাড় হবে না। আমার জাতির পিতা, জাতির পিতার কন্যার কোন বদনাম হয় তাহলে মনে রাখবেন শামীম ওসমানের হাত আপনার ঘাড়ে।
শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষের কাছে আমি ও আমরা ঋণী। আমি কখনো নেতা হই নাই, হতেও চাই না। আমি জনগণের আছি এবং ভবিষ্যতেও জনগণের থাকবো।’
তিনি বলেন, আমি রাজনীতি করতে এসেছি। ধান্দা করতে আসি নাই। দিনের বেলায় আওয়ামী লীগ আর রাতে বিএনপি এমন রাজনীতি তো আমরা করতে চাই না।
