
ফাতেহ ডেস্ক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাযা সন্ধ্যা ৭.৩০ মিনিটে হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত হবে। তারপর হজরতের অসীয়ত অনুযায়ী তাকে দাফন করা হবে নিজের বাড়ি বাবুনগরে।
গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
গত ১৪ জুলাই তিনি করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছিলেন। পরে রবিবার (৮ আগস্ট) দুপুরে তাকে তার গাড়িতেই সিনোফার্মের টিকা দেওয়া হয়।
