সমাহিত হলেন ‘জামালাইন’-এর লেখক মাওলানা জামাল উদ্দিন বুলন্দশহরী

ফাতেহ ডেস্ক

হাজারও তালেবে ইলম ও উলামায়ে কেরামের অশ্রুসিক্ত ভালোবাসা নিয়ে সমাহিত হলেন দারুল উলুম দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস ও বিশ্ব বিখ্যাত তাফসিরগ্রন্থ ‘জালালাইন’-এর সাড়া জাগানো শরাহ ‘জামালাইন’-এর লেখক মাওলানা জামাল উদ্দিন বুলন্দশহরী। আজ বুধবার স্থানীয় সময় ১১টায় দারুল উলুম দেওবন্দের এহাতায়ে মুলসারিতে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। দেওবন্দের হাজারও ছাত্র-উসতাদ অশ্রুসিক্ত ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় জানান তাঁকে।

গতকাল মিরাঠের নিজ বাড়িতে প্রবীণ এ আলেমে দীনের ইন্তেকাল হয়। দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস হবার পাশাপাশি জামালাইন-এর লেখক হিসেবে উপমহাদেশের প্রতিটা কওমি মাদরাসার ছাত্র-উসতাদের কাছে পরিচিত ও সম্মানের পাত্র ছিলেন।

মাওলানা জামাল উদ্দিন বুলন্দশহরী দীর্ঘদিন ধরে অনেক জটিল রোগে ভুগছিলেন। গত ২ দিন আগে মিরাঠের হাসপাতাল থেকে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে বাড়ি নেয়ার পর মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

আল্লাহ তাআলা কুরআন ও হাদিসের খাদেম এ প্রবীণ খাদেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

আগের সংবাদআমেরিকা সফরে যেতে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি চান মোদি
পরবর্তি সংবাদচলন্ত ট্রেনের ছাদ থেকে পা ফঁসকে চাকার নিচে পিষ্ট হলেন চানাচুর-বিক্রেতা