সরকারি ব্যাংকে দুর্নীতিবাজদের জায়গা হবে না: অর্থমন্ত্রী

ফাতেহ ডেস্ক

সরকারি ব্যাংকে দুর্নীতিবাজ আর অদক্ষদের কোন সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পাশাপাশি ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের সহযোগী ব্যাংক কর্মকর্তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলেও সতর্ক করেছেন তিনি। বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় এসব কথা জানান অর্থমন্ত্রী।

ব্যাংকের ক্রমবর্ধমান খেলাপি ঋণ এখন আর্থিক খাতের সবচেয়ে বড় উদ্বেগের কারণ। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, বিতরণ করা ঋণের ১০ শতাংশের বেশিই খেলাপি। তবে দুর্নীতি, অনিয়ম, অদক্ষতার কারণে রাষ্ট্রীয় ব্যাংকে খেলাপি ঋণ প্রায় ৩০ ভাগ।
বিশেষ অডিটের মাধ্যমে এই অনিয়মে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ব্যাংকের পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনায় একজন দুর্নীতিবাজও বড় ক্ষতির কারণ হবে বলেও মত তার।

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পর্যায়ক্রমে ব্যাংক খাতের সংস্কার হবে জানিয়ে, তিনি বলেন, সরকারি ব্যাংকের পর্ষদে অযোগ্যদের নিয়োগের প্রথা বন্ধ করা হবে। স্বচ্ছতা নিশ্চিতে ব্যাংক অটোমেশনে ব্লক চেইন টেকনোলজি ব্যবহারের পরামর্শও দেন তিনি।

এসময় খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতে মামলার আগে সমঝোতার মাধ্যমে অর্থ আদায়ের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

আগের সংবাদরোহিঙ্গা ইস্যুতে বেশিরভাগ এনজিওর উদ্দেশ্য অসৎ: মোজাম্মেল হক
পরবর্তি সংবাদপর্যায়ক্রমে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হবে: শিক্ষামন্ত্রী