
ফাতেহ ডেস্ক
বিরোধী পক্ষকে নির্যাতনের জন্য আওয়ামী লীগ একের পর এক কৌশল অবলম্বন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাত বছর ধরে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর মহাখালীর বাসায় বুধবার সন্ধ্যায় স্বজনদের সান্তনা দেয়ার পর সংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার কর্তৃত্ববাদী শাসকে পরিণত হয়েছে। জনগণের ঐক্যের মধ্যে দিয়েই সরকারের পতন হবে বলেও মন্তব্য করেন তিনি। ইলিয়াস আলী ফিরে আসবেন- আশা করে তিনি বলেন এখনো তার মেয়ে বাবার ফেরার অপেক্ষায় রয়েছে।
বিএনপি নেতা ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানীর বাসা থেকে গাড়ি নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন। সরকার তাকে ‘গুম’ করেছে বলে অভিযোগ বিএনপির।
