সিরাজগঞ্জে শিশুকে যৌনপীড়ন, এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জে শিশুকে যৌনপীড়ন, এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

ফাতেহ ডেস্ক :

সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের ৩ বছরের এক শিশু কন্যাকে যৌনপীড়নের দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

এ বিষয়ে এ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু জানান, সাজাপ্রাপ্ত ফয়েজ মিয়া (৬৮) ও ও ভুক্তভোগীর পরিবার সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের একই এলাকায় পাশাপাশি বাস করতেন। ২০০৯ সালের ১৬ এপ্রিল দুপুরে তিন বছরের ওই শিশুকে ফয়েজ মিয়া তার ঘরে ডেকে নিয়ে যৌনপীড়ন করেন। এ সময় শিশুটি চিৎকার ও কান্নাকাটি করলে তার মা ছুটে গিয়ে শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় পর দিন শিশুটির মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আসামির অনুপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন।

আগের সংবাদতেল অনুসন্ধানে নিজেদের সমুদ্রে তুরস্ককে আমন্ত্রণ জানিয়েছে সোমালিয়া
পরবর্তি সংবাদর‌্যাবের হাতে আটক ভুয়া র‌্যাব