সিরিয়ান ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে রুশ যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ

সিরিয়ান ক্ষেপনাস্ত্র থেকে বাঁচতে রুশ যাত্রীবাহী বিমানের জরুরী অবতারণ

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইলি হামলার জবাবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে তেহরান থেকে দিমাস্কগামী একটি উড়োজাহাজ ১৭২ জন যাত্রী নিয়ে সিরিয়ায় রাশিয়ার নিয়ন্ত্রিত হামিমীন বিমানঘাটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। খবর আরটি, এএফপি।

রাশিয়ার বার্তা সংস্থা আরটি আজ শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাশেনকভের বরাতে জানায়, ৬ ই ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৫টায় ইজরাইলি বিমানবাহিনীর চারটি এফ১৬ দিমাশকের উপকন্ঠে হামলা চালায়। সিরিয়ান বিমান প্রতিরক্ষাব্যবস্থা এর পাল্টা জবাব দেয়।

খবরে বলা হয়, ঠিক যখনই ইজরাইল হামলা চালায়, তখন রাশিয়ান এয়ারলাইন্সের এয়ারবাস৩২০ তেহরান থেকে ১৭২ জন যাত্রী নিয়ে দিমাস্কের বিমান বন্দরে অবতরণের প্রস্ততি নিচ্ছিল।

স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সিস্টেম এবং কর্মকর্তাদের প্রচেষ্টায় বিমানটিকে সিরীয় উপকূলের রাশিয়া নিয়ন্ত্রিত সামরিক বিমানঘাটিতে অবতরণ করানো হয়।

মুখপাত্র বলেন, সিরিয়ার এয়ার ডিফেন্সের কার্যক্রম বাধাগ্রস্থ করার জন্যেই ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। দুঃখজনকভাবে ইজরাইলের এই পদক্ষেপ শত শত নিরপরাধ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিত।

 

আগের সংবাদকরোনাভাইরাসের প্রভাব: তেলের চাহিদা কমায় উৎপাদন কমছে, বাড়ছে দাম
পরবর্তি সংবাদপ্রচারে প্রতারণা : যে কারণে কাদিয়ানিদের বিরুদ্ধে অভিযোগ বাড়ছে