সিরিয়ার তাল আল-হারা’য় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার হামা প্রদেশের মাসিয়াফ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দুুদিন না পেরোতেই সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। আজ বুধবার ভোরে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারা’র তাল আল-হারা এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করেছেন সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এ হামলায় কেউ হতাহত না হলেও কিছু আর্থিক ক্ষতি হয়েছে।

বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, সিরিয়ার তাল আল-হারা এলাকাটি বেশ উঁচু। ওই এলাকা থেকে ইসরাইলের দখলে থাকা গোলান মালভূমির ওপর পর্যবেক্ষণ তৎপরতা চালানো যায়। এ কারণেই ওই এলাকাটিতে বার বার হামলা চালাচ্ছে ইসরাইল।

আগের সংবাদজুমার নামাজের খুতবায় ইমামদের গুজববিরোধী বয়ান করতে বলা হবে : আইজিপি
পরবর্তি সংবাদ১০ দিনেই আফগানিস্তানের নাম পৃথিবীর বুক থেকে মুছে দিতে পারতাম : ট্রাম্প