সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসারাইল।

সিরিয়ার সামরিক বাহিনী বলছে, সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী লেবাননের আকাশসীমা থেকে হামলার মুখোমুখি হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল-ইকবারিয়া বলছে, ইহুদিদের হামলায় দক্ষিণ দামেস্কের শাহনায়া এলাকায় হামলায় চারজন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এর মধ্যে একজন শিশুও রয়েছে। আহত হয়েছে আরো ২১ জন।

ইসরাইল সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

রাষ্ট্রীয় টিভি চ্যানেলের প্রতিবেদনে আরও বলা হয়, সিরিয়ার বিমানবাহিনী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা করেছে।

আগের সংবাদইসরায়েলে বাংলাদেশ রেলওয়ের এডিজির ছেলে, রাষ্ট্রীয় তথ্য পাচারের শঙ্কা গোয়েন্দাদের
পরবর্তি সংবাদবিদেশি টিভিতে দেশীয় পণ্যের বিজ্ঞাপন দেখালে জেল-জরিমানা : তথ্যমন্ত্রী