ফাতেহ ডেস্ক :
বাংলাদেশ ও ভারত সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আবুধাবি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত-বাংলাদশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যতে নামিয়ে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়েছে। তারা এ হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপও নিয়েছে। তবুও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গতকাল সকালে লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে আবু সাঈদ নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। ঠাকুরগাঁও সীমান্তেও আরেকজনকে গুলি করে হত্যা করেছে একই দিন।
