সুদানে প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ

ফাতেহ ডেস্ক

সুদানের খার্তুমে সরকারবিরোধী বিক্ষোভে প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে।

সোমবার রাজধানীর সেনা সদরদপ্তরে বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস ও গুলি ছোঁড়ে সেনাবাহিনী। সেনাবাহিনীর গুলি থেকে বাঁচতে, নৌবাহিনীর শিবিরে আশ্রয় নেয় প্রতিবাদকারীরা। ব্যাপক সংঘর্ষ হলেও হতাহতের নিশ্চিত খবর পাওয়া যায়নি।

সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পদত্যাগের দাবিতে শনিবার থেকে অবস্থান কর্মসূচিতে রাজধানী খার্তুমের রাস্তায় নামে কয়েক হাজার বিক্ষোভকারী। ওইদিনের সংঘর্ষে অন্তত ৭ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানা গেছে।

আগের সংবাদঅবৈধ রাষ্ট্র ইসরায়েলের জাতীয় নির্বাচন আজ
পরবর্তি সংবাদওয়াজ মাহফিল বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা : কী ভাবছেন আলেমরা?