অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জাতীয় নির্বাচন আজ

ফাতেহ ডেস্ক

ইহুদি সন্ত্রাসীদের তৈরি অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জাতীয় নির্বাচন আজ। নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিকে শক্ত চ্যালেঞ্জ দিচ্ছে জেনারেল বেনি গান্টজের নতুন রাজনৈতিক দল ব্লু এ্যান্ড হোয়াইট।

এ ছাড়া আরও ১২টি দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। ফিলিস্তিনি বাসিন্দাদের তাড়িয়ে ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধভাবে এ রাষ্ট্র গঠনের পর ১২০ আসনের পার্লামেন্টে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেক্ষেত্রে সরকার গঠনে ছোট দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। দুর্নীতির অভিযোগে ভাবমূর্তি সংকটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তবে ভোটে জিততে নির্বাচনের মাত্র তিন দিন আগে পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। ফলে এই নির্বাচনের মধ্যদিয়ে পশ্চিম তীরের ভাগ্য নির্ধারণ হবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

আগের সংবাদপদ্মাসেতুর সবচেয়ে জটিল স্প্যানটি বসছে বুধবার
পরবর্তি সংবাদসুদানে প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ