সেনাবাহিনীতে প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি

ফাতেহ ডেস্ক:বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর ইতিহাসে সর্বপ্রথম নারী মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন ডা. সুসানে গীতি।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক, আজ রবিবার সেনা সদরদপ্তরে তাঁকে মেজর জেনারেল পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আইএসপিআর এই তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, তাঁর স্বামী ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল্লাহ মো. হোসেন সাদ (অবসরপ্রাপ্ত) একজন সফল সামরিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন।

আগের সংবাদডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশের আদর্শের পরিপন্থী : সম্পাদক পরিষদ
পরবর্তি সংবাদসোমবার শুরু হচ্ছে নোবেল পুরষ্কার ঘোষণা