
ফাতেহ ডেস্ক
পবিত্র হজ পালনে সৌদি পৌঁছলেন ১ লাখ ১৭ হাজার বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৬ হাজার ৯১৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১০ হাজার ৬১১ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৭০টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৬৫টিসহ মোট ৩৩৫টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।
শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত ৩টায় (সৌদি সময়) মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে ।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।
