
ফাতেহ ডেস্ক
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া সোনারগাঁ শাখার আঞ্চলিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন।
সম্মেলনে নিজের বক্তব্যে আল্লামা শাহ আহমদ শফী সোনারগাঁয়ে একসময়কার দরসে হাদিসের ব্যাপক চর্চার কথা স্মরণ করে স্থানীয় অধিবাসীদেরকে বলেন, আপনারা অনেক ভাগ্যবান, কারণ এ সোনারগাঁ থেকে এক সময় ইলমে হাদিসের চর্চা শুরু হয়েছিল। আমার অনুরোধ সোনারগাঁয়ের প্রত্যেকটি মানুষ তার পরিবার থেকে অতন্ত একটি ছেলেকে আলেম মুফতি বানাবেন।
বক্তব্যের প্রাসঙ্গিক আলোচনায় তিনি কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি দান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কওমি মাদ্রাসার দাওরা হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা দিয়ে প্রধানমন্ত্রী আলেমদের সম্মানিত করেছেন। তাই আমাদের তরফ থেকে তাঁকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
