স্ত্রীর পরকীয়ার জেরে কান কাটা হলো স্বামীর

ফাতেহ ডেস্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কান কাটার প্রতিশোধ হিসেবে কান কেটে নিয়েছে প্রতিপক্ষ। স্ত্রীর পরকীয়ার ঘটনা নিয়ে পূর্ব প্রেমিকের কান কাটার জের ধরে সোহাগ সরদার নামে এই যুবকের কান কাটা হয়েছে। অভিযুক্ত রাজীব শেখ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শুকুর আলীর ছেলে।

গত সোমবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের দোলা পরিবহন কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে মঙ্গলবার কান হারানো যুবক সোহাগ সরদারের মা কহিনুর বেগম বাদী হয়ে মামলা করেছেন।

গত সোমবার বিকালে ঘটনার পর আহত সোহাগ সরদারকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে মারাত্মক আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়। সোহাগ টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের শওকত সরদারের ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ কয়েকজন জানান, রাজীব শেখ নামে ওই যুবকের সঙ্গে সোহাগের স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সোহাগ তাদের প্রেমের ব্যাপারে জানতে পারলে বেশ কয়েক মাস আগে রাজীবের কান কেটে দেয় সোহাগ। গত সোমবার বিকালে রাজীব এরই প্রতিশোধ নিতে সোহাগের কান কেটে দেয়।

সূত্র : ঢাকা টাইমস

আগের সংবাদ‘বন্ধুত্বের নিদর্শন হিসেবে’ ভারত থেকে আসছে রেলের ২০টি লোকোমেটিভ ইঞ্জিন
পরবর্তি সংবাদসোনারগাঁয়ে আল্লামা শাহ আহমদ শফী