সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষের সমালোচনা করায় প্রখ্যাত শিক্ষাবিদ আটক

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষের (জেনারেল ইন্টারটেইনমেন্ট অথরিটি-জিসিএ) সমালোচনার করায় দেশটির এক প্রখ্যাত শিক্ষাবিদকে আটক করা হয়েছে। কাশিম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক আইনের অধ্যাপক ওমর আল মুকবিলকে আটকের খবর নিশ্চিত করেছে কারাবন্দিদের অধিকার সংরক্ষণে কাজ করা একটি গ্রুপ।

মঙ্গলবার এক টুইট বার্তায় প্রিজনার্স কন্সিয়েন্স নামের ওই গ্রুপটি জানিয়েছে, ওই শিক্ষাবিদের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হয়। ভিডিওতে বলা হয়েছে, জিইএ’র কার্যক্রমে ইসলামিক সমাজের মূল পরিচয় বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রিজনার্স কন্সিয়েন্স বলেছে, গত দুই বছর ধরে শিক্ষাবিদ, শায়খ আর মুক্তচিন্তার মানুষকে বিনা বিচারে আটকের ধারাবাহিকতায় তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর সৌদি আরবে সঙ্গীত তারকা মারিয়া ক্যারি, জ্যানেট জ্যাকসন এবং সিন পলের বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজন করে জিইএ। এর উদ্দেশ্য ছিল, বিশ্বব্যাপী সৌদি আরবের সম্মান বৃদ্ধি করা।

আগের সংবাদ১৪ সেপ্টেম্বর : ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা
পরবর্তি সংবাদএটি নেতানিয়াহুর ভূমি না যে দিয়ে দেব : ফিলিস্তিনি চাষি