১৪ সেপ্টেম্বর : ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা

ফাতেহ ডেস্ক

আজ ১৪ সেপ্টেম্বর, ২০১৯, শনিবার। ৩০ ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৬ তম (অধিবর্ষে ২৫৭ তম) দিন।

একনজরে দেখে নিন এই দিনে ঘটে যাওয়া ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা.

০৭৮৬ – আল হাদির মৃত্যুর পর তার ভাই হারুন অর রশিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন।

১৩৮৯ – ওসমানিয় সৈন্যরা বাল্টিক অঞ্চলের সার্বিয়া অধিগ্রহণ করেন ।

১৮০৪ – আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়।

১৮৬৭ – কার্ল মার্কস-এর মুখ্য রচনা ‘ডাস ক্যাপিটাল’ প্রকাশিত হয়।

১৯১৭ – রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয়।

১৯৪৯ – ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন।

১৯৫৯ – প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে।

১৯৬০ – বাগদাদে তেল রফতানিকারক সংস্থা ‘ওপেক’ প্রতিষ্ঠিত হয়।

১৯৯৫ – কলকাতায় পাতাল ট্রেন চালু হয়।

১৩২১ – ইতালিয় কবি দান্তে আলিগিয়েরির মৃত্যু।

১৯৭১ – বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ।

১৯৭৫ – বাংলা ভাষার ঔপন্যাসিক ও গল্পলেখক নরেন্দ্রনাথ মিত্রের মৃত্যু।

আগের সংবাদইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে গরুর মাংস নিষিদ্ধ
পরবর্তি সংবাদসৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষের সমালোচনা করায় প্রখ্যাত শিক্ষাবিদ আটক