সৌদি আরবে মার্কিন র‍্যাপারের কনসার্ট, উপস্থিত নারীরা পরবে আবায়া

আন্তর্জাতিক ডেস্ক

দিনবদলের হাওয়ায় দুলছে সৌদি আরব। নারীদের গাড়ি চালানোর অধিকার, স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি এবং কনসার্টের বৈধতা দেওয়ার মাধ্যমে সেই হাওয়ায় গতি সঞ্চার করেছেন সৌদি সরকার।

এবার সৌদি আরবের রাজধানী শহর জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক মানের কনসার্ট। আর সেখানে প্রধান গায়ক হিসেবে থাকবেন মার্কিন র‍্যাপার নিকি মিনাজ। আগামী ১৮ জুলাই কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে ওই কনসার্টের আয়োজন করা হবে। খবর গার্ডিয়ান ও বিবিসির।

তবে এই ঘটনা জানাজানির পর ক্ষুদ্ধ হয়েছেন সৌদির নারীদের একাংশ। তাদের দাবি, নিকি মিনাজের গানগুলো অশ্লীল ইঙ্গিতপূর্ণ। এছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত সৌদি নারীদের আবায়া (বিশেষ বোরকা) পরতে বলা হয়েছে।

আরএইচ/

আগের সংবাদ৫ জুলাই শুক্রবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু
পরবর্তি সংবাদদিল্লিতে মন্দিরে হামলা, হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক উত্তেজনা